এটি নবাবগঞ্জ উপজেলা প্রবেশদ্বারে খারশুল-এ স্থাপিত সরকারি নামফলক। এখানে মহাকবি কায়কোবাদের প্রতিকৃতি রয়েছে, রয়েছে তাঁর জন্ম ও মৃত্যুর সালও। কিন্তু বিস্ময়ের বিষয়, মহাকবির জন্মসাল ভুল লেখা হয়েছে।
সঠিক তথ্য হলো-
🟢 জন্ম: ২৫ ফেব্রুয়ারি ১৮৫৭
🟢 মৃত্যু: ২১ জুলাই ১৯৫১
একজন জাতীয় পর্যায়ের কবির সরকারি পরিচিতিফলকে এমন একটি মৌলিক তথ্য ভুল থাকা অত্যন্ত দুঃখজনক। ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এই ভুল দ্রুত সংশোধন হওয়া উচিত।
আরও একটি বিষয় চোখে পড়ে। নামফলকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পরিচয় নির্ভুলভাবে লেখা হয়েছে, কিন্তু যাঁর স্মৃতিকে সম্মান জানাতে এই ফলক নির্মিত, তাঁর জন্মসালই ভুল রয়ে গেছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে- আমরা কি আমাদের মনীষীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি?
সবচেয়ে দুঃখের বিষয়, মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ প্রায় এক বছর আগে বর্তমান ইউএনও মহোদয়ের কাছে লিখিতভাবে এই ভুল সংশোধনের আবেদন জানিয়েছিল। কিন্তু আজও সেই ভুলটি সংশোধিত হয়নি।
আমাদের এই পোস্ট কোনো ব্যক্তি বা সরকারের সমালোচনার জন্য নয়; এটি ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণের আবেদন।
মহাকবি কায়কোবাদের জন্মসাল সংশোধন করুন।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাপ্য সম্মান নিশ্চিত করুন।
একটি ফলকের ভুল শুধরে দেওয়া শুধু একটি সংখ্যা সংশোধন নয়- এটি ইতিহাসের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রকাশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।