সকল মেনু

সবশেষ
আপডেট

জামালপুরে জুলাই শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জেলা শহরের সর্দারপাড়া এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির মাওলানা নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ছামিউল হক, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর এবিএম জুলফিকার আলী, অধ্যক্ষ জিয়াউল কবির, অধ্যাপক জাকিউল ইসলামসহ জেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ দেশবাসীকে ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মর্যাদা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা আরও বলেন, শহীদদের রক্তের ঋণ ভুলে যাওয়ার সুযোগ নেই। তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত সবার অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ঐক্য, নৈতিক নেতৃত্ব এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জান্নাতুল ফেরদৌস নসিব, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফন্ট সাইজ:
1Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন