দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে অবস্থিত চীনা অর্থায়নে বিনিয়োগকৃত খেলনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান উইন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেড, সিওয়াই মোল্ডিং (বিডি) কোঃ লিঃ এবং বিপি ম্যানুফ্যাকচারিং (বিডি) কোঃ লিঃ এলাকার দুস্থদের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে।এতে প্রায় সহস্রাধিক পরিবার উপকৃত হয়েছে। শুক্রবার (৩১জুলাই) বিকলে এ কার্যক্রম চালান চীনা নাগরীকগন কোম্পানি কর্মকর্তাদের নিয়ে।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাভাষী মানব সম্পদ বিভাগের প্রধান ব্যাবস্থাপক মুন্না আহম্মেদ।
তিনি জানান, শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়ায় জড়িত থেকে মুনাফা অর্জনের মাধ্যমে কর্মীদের সঠিকভাবে ন্যায্য বেতন ও অন্যান্য সুবিধাদি প্রদান করে কোম্পানি এমনটি নয়, বরং এর বাহিরে গিয়ে প্রতিষ্ঠানসমূহ সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের অসহায় ও দুঃস্থকর্মীদের সাহায্যে সবসময় পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। উল্লেখ্য।
এরই অংশ হিসেবে প্রায়ই প্রায়ই এই সহায়তা দেয়া হয়। প্রতিষ্ঠানের সহকারি সাধারন ব্যবস্থাপক জন সু লিয়াংচুন গেরি, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক জনাব মুন্না আহমেদ এবং আরও প্রশাসনিক কর্মকর্তাগণ লটারির মাধ্যমে নির্বাচিত অসহায় কর্মীদের পরিবারকে সহায়তা প্রদান করেন।
এতে সহায়তাপ্রাপ্ত কর্মীগণ এবং তাদের পরিবারবর্গ প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।