সকল মেনু

সবশেষ
আপডেট

ফুলবাড়ীতে বিক্রি করা জমি জবরদখলের চেষ্টা গুরুতর আহত ৬

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিক্রি করা জমি দখলের চেষ্টা করে, এতে বাধা দেওয়ায় পিটিয়ে ৬ জনকে গুরুতর আহত করার অভিযোগ করে ফুলবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেন।

গত বুধবার (২৯ জুলাই) আহমে্দুল ইসলাম বাদী হয়ে    ১. মোঃ সাহাবুর ইসলাম (৩২), ২. মোঃ রাসেল ইসলাম (৩৮), ৩. মোঃ আব্দুস সালাম (৪৩), ৪. মোঃ মহাবুল ইসলাম (৪৮) উভয় পিতা মোজাফফর হোসেন, ৫. পান্না(১৯) পিতা মাহবুব। ৬. শুভ   পিতা আব্দুস সালাম, ৭.  মোঃ মজনু (৪৮) আবউল খয়ের মোট ৭ জনের নাম উল্লেখ ও ৬ / ৭ জন অজ্ঞাতনামা করে বিরুদ্ধে  ফুলবাড়ী থানায় এজাহার করেন।

এজাহার সূত্র ও বাদীর বক্তব্যের  মাধ্যমে জানা যায় গত প্রায় ১৭ বছর আগে বিবাদীদের পিতা মোজাফফর হোসেন হেবাবিল দলিল এর মাধ্যমে  ৪০ শতাংশ বিক্রয় করে, সেই বিক্রয় করা জমি এজাহারের বাদী আহম্মের আলী নামে নামজারি করা । অনেকদিন যাবৎ আমরা ধান চাষ করে আহমেদ আলি ও তার পরিবার। এরা ধারাবাহিকতায় ২৯ জুলাই সকাল ৯ টায় ধানের চারা রোপণ করার সময় হঠাৎ করে অনেক লোকজন নিয়ে  জমি পুনর দখলের চেষ্টা করে মোজাফফরের হোসেনের ছেলেরা এ সময় বাধা দিতে গেলে বিবাদীরা একত্রিত লাঠি সোটা ধারালো অস্ত্রশস্ত্র,  দিয়ে আঘাত করলেঘটনা স্থলে আসলাতুল ইসলাম মিঠু সহ ৫-৬ জন মারাত্মক ভাবে  আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান  বলেন আজ থেকে প্রায় ১৭ বছর পূর্বে মোজাফফর হোসেন এই জমি হেবাবিল দলিল এর মাধ্যমে বিক্রয় করে আহমে্মদুল ইসলাম (মনা) আর্মির নিকট । সেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুদিন পূর্ব হইতে ঝামেলা চলিতেছে এ বিষয় নিয়ে কয়েকবার থানা এবং ইউনিয়ন পরিষদে দলিলাদি সহ কাগজপত্র দেখাদেখি হয় । সর্বশেষ কিছুদিন পূর্বে ১নং এলু য়ারী ইউনিয়ন পরিষদে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের উপস্থিতিতে সেখানে দলিল সহ বিভিন্ন কাগজপত্র দেখে হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম জানান আব্দুস সালাম ও তার পরিবারের লোকজনকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং আদালত থেকে রায় না আসা পর্যন্ত কোন রকমের সংঘর্ষ থেকে বিরত থাকার পরামর্শ দেন। ইউপি চেয়ারম্যান মাওলানা নবিরুল ইসলাম বলেন এই ধরনের পরামর্শ দেওয়ায় যদি বিবাদী করা হয় তাহলে দুঃখজনক ব্যাপার।

আহমেদুল ইসলামের এজাহার সম্পর্কে ফুলবাড়ী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ্   এর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন এজাহার পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এবং তিনি এও বলেন বিবাদীরা একটি অভিযোগ দায়ের করেছে, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন