সকল মেনু

সবশেষ
আপডেট

নেত্রকোনায় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬।

সোমবার জেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে দিনব্যাপী কর্মসূচিতে ছিল বর্ণিল র‍্যালি, বৃক্ষরোপণ ও গ্রামীণ পণ্যের প্রদর্শনী। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে চারা রোপণ করা হয়।

প্রদর্শনীতে নকশীকাঁথা, বাঁশ-বেত ও কুটির শিল্পের পণ্য স্থান পায়। এতে গ্রামীণ নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। তিনি বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নূরু। বক্তারা গ্রামীণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন