দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ এর আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৬টি বাইসাইকেল, ৮০ জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির অর্থ এবং অসহায়, অনগ্রসর মহিলাদের মাঝে ১১টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ৪ নং বেদদিঘী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম( মাস্টার) সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার আহ্বানও জানানো হয়
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।