সকল মেনু

সবশেষ
আপডেট

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অধিনায়ক   লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর  দিকনির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১,৪২,৭০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম এবং সুন্দরা বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০৮ বোতল ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলোদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,৪২,৭০০/- টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক  লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন  ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে  প্রতিনিয়ত অভিযান পরিচালনা করবে।

ফন্ট সাইজ:
1Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন