সকল মেনু

সবশেষ
আপডেট

নেত্রকোণার ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে অনিয়মের অভিযোগ

নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুড়া গ্রামে সরকারের ‘আমার গ্রাম আমার শহর’প্রকল্পের আওতায় নির্মিত টয়লেটের নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, কয়েকটি টয়লেটের দেয়ালে ফাটল, ছাদ দিয়ে পানি চুঁইয়ে পড়ছে। উপকারভোগীরা অভিযোগ করেছেন, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও পিলারে পর্যাপ্ত রড ব্যবহার না করার অভিযোগও রয়েছে।

ডেমুড়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, “কাজের মান নিয়ে আমরা উদ্বিগ্ন।” স্থানীয় বাসিন্দা শামসুজ্জামান কানন বলেন, “আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি।”

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেমুড়া গ্রামে ১৯০টি টয়লেট নির্মাণের জন্য প্রতিটিতে ৪৪ হাজার ৯৭৯ টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পের মোট ব্যয় ৮৫ লাখ ৪৫ হাজার ৯১০ টাকা।

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মো. বিদ্যুৎ মিয়া বলেন, “আমরা নিয়মিত তদারকি করছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন