সকল মেনু

সবশেষ
আপডেট

নেত্রকোনা ছাত্রদলে নতুন নেতৃত্ব

তৃণমূলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে নেত্রকোণা জেলা ছাত্রদলে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভায় নতুন আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা ছাত্রদল।

নতুন কমিটিতে যারা নেতৃত্বে:

– কেন্দুয়া উপজেলা: সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন

– কেন্দুয়া পৌর: সভাপতি মো. জাকারুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন হৃদয়

– মদন উপজেলা: সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন

– মদন পৌর: সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা

– খালিয়াজুড়ি উপজেলা: সভাপতি মো. পলিন তালুকদার, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হৃদয়

– মোহনগঞ্জ পৌর: সভাপতি মহিউদ্দিন কাদের খান, সাধারণ সম্পাদক মো. রাজিব ইসলাম

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী বলেন, “সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে। আশা করছি নতুন কমিটিগুলো দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন