সকল মেনু

সবশেষ
আপডেট

পুকুরে গোসল করতে গিয়ে গৌরীপুরে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় রোববার (৫জুলাই/২৬) দুপুরে গোসল করতে গিয়ে দুবোন রিয়া মনি (৭) ও হিলমা মনি (৫) মারা গেছে। ওরা দুজনেই পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার কন্যা। বিদ্যালয়ের সহপাঠী ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় এলাকায় মাতম শুরু হয়।

দুজনের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলো। দ্বিতীয় শ্রেণিতে পড়তো রিয়া মনি ও প্রাক-প্রাথমিক শাখা শিক্ষার্থী ছিলো হিলমা মনি।

পশ্চিমপাড়ার সাবেক মেম্বার মো. নবী হোসেন জানান, ওরা দুপুরে পশ্চিমপাড়ার আব্দুল গনির পুকুরে গোসল করতে গিয়েছিলো। পরে আর ফিরে আসে নাই। তবে ছোট মেয়েটাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসে কর্মীরা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় দুই ঘন্টা তল্লাশী চালিয়ে হিলমা মনির লাশ উদ্ধার করে।

এদিকে স্থানীয় লোকজন বড় মেয়ে রিয়া মনিকে তাৎক্ষনিক উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, পরিবারের লোকজন বলেছে দুপুরে গোসলে গিয়েছিলো।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন