সকল মেনু

সবশেষ
আপডেট

‘এরা আসলে আমাকে মেরে ফেলারই চেষ্টা করছে’: মাহমুদা মিতু

হবিগঞ্জের ঘটনার পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বহনকারী গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এনসিপির নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

ডা. মাহমুদা মিতুর দাবি, শহীদ পরিবারের সঙ্গে একটি কর্মসূচি শেষে ফেরার পথে গোলাপগঞ্জে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হামলায় বিএনপির কর্মী-সমর্থকেরা জড়িত ছিলেন। ওই সময় গাড়িতে তিনি, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, হামলাকারীরা তাদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে। তাদের গাড়ির ডান পাশ ও পেছনের কাচ ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

পোস্টের সঙ্গে তিনি দুটি ছবিও প্রকাশ করেন। ছবিতে গাড়ির পেছনের কাচ ভাঙা অবস্থায় দেখা যায়।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরেও হামলার ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার মুখে সারজিস আলম সোনালী ব্যাংকের একটি কার্যালয়ে আশ্রয় নেন। পরে প্রায় এক ঘণ্টা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করে এনসিপি।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন