বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, মুসলিম নবজাগরণের অন্যতম অগ্রদূত এবং অমর মহাকাব্য মহাশ্মশান-এর রচয়িতা মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ আগামীকাল (২১ জুলাই ২০২৬, মঙ্গলবার) দিনব্যাপী স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে।
সংগঠনের উদ্যোগে সকাল ১০:০০টায় মহাকবির সমাধিতে কবর জিয়ারত, দোয়া মাহফিল, পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত হবে। এ সময় মহাকবির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।
একই দিন বিকেল ৩:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হবে স্মরণসভা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী এবং কায়কোবাদ-অনুরাগীরা মহাকবির জীবন, সাহিত্যকর্ম, জাতীয় চেতনা ও বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি থাকবে তাঁর নির্বাচিত রচনা থেকে আবৃত্তি, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক পরিবেশনা।
মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ মনে করে, মহাকবি কায়কোবাদের সাহিত্যকীর্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর সাহিত্যঐতিহ্য সংরক্ষণ ও গবেষণাকে আরও বেগবান করা সময়ের দাবি। সেই লক্ষ্যেই এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ সাহিত্যপ্রেমী, গবেষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের সংস্কৃতিমনা মানুষকে উভয় কর্মসূচিতে উপস্থিত থেকে মহাকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।