সকল মেনু

সবশেষ
আপডেট

‘ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তবেই বিয়ে করব’: পরীমনি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেনএমন ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। স্পেনআর্জেন্টিনা ফাইনালকে ঘিরে সেই পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই জানতে চাইছেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি সত্যিই কি আবার বিয়ের পিঁড়িতে বসবেন?

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি। তিনি জানান, মজার ছলে দেওয়া ওই পোস্ট এখন তাঁকে কিছুটা বিপাকে ফেলেছে। তবে বিয়ের সম্ভাবনাকে পুরোপুরি নাকচও করেননি তিনি।

পরীমনি বলেন, আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হুট করেই বিয়ে করেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে উল্টো বিপদে পড়ে গেছি। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসলি নেবে। অনেক সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, বুঝতেই পারছি না কী করব।

বিয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, বিয়ে করতে তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিলেন, এখন সেই জায়গায় কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ওর বিয়ে হোক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তাহলে বিয়ে করতে পারব।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।

ফন্ট সাইজ:
1Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন