সকল মেনু

সবশেষ
আপডেট

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে নীরবতা ভাঙলেন তানজিন তিশা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হওয়ার সমন পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন নীরব থাকার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এত দিন কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে অভিযোগের বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, পুরো বিষয়টির মোকাবিলা তিনি আইনিভাবেই করবেন।

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত।

গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি আর যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। এ ঘটনায় ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করা হয়।

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত।

বৃহস্পতিবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তিশা। তিনি বলেন, “আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর ধরে কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে কাজ করেছি, কিন্তু নিজের কাজের জায়গাটা ধরে রেখেছি।”

মামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, “আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই আইনি নোটিশ পাই। পাঁচ-ছয় দিনের মধ্যেই আমার নামে মামলা হয়ে যায়। অনেক সময় কেউ যখন সামনে এগোতে চায়, তখন কিছু মানুষ তাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে। আমার ক্ষেত্রেও তেমনটাই মনে হয়েছে।”

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত।

অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিশা বলেন, “আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ২৭ হাজার টাকার একটি শাড়ির জন্য নিজের এত বছরের পরিশ্রম ও অর্জিত অবস্থান নষ্ট করব—এটা কি বিশ্বাসযোগ্য? এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে একজন নারী হিসেবে কাজ করে নিজের জায়গা তৈরি করা মোটেও সহজ নয়।”

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তাঁর বলার মতো অনেক কিছু থাকলেও আপাতত আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখিয়ে বিস্তারিত কিছু বলতে চান না। আদালতের মাধ্যমেই তিনি অভিযোগের জবাব দেবেন।

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত।

অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এখন বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন