ত্বকে ছোট ছোট গোটা বা ফুলে ওঠা অংশ অনেকেরই দেখা যায়। কখনো এগুলো ত্বকের ওপর, আবার কখনো ত্বকের নিচে থাকে। শুধু মুখেই নয়, শরীরের বিভিন্ন স্থানেও এমন গোটা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো গুরুতর নয়, তবে কোন ধরনের গোটা কী কারণে হয় এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন—তা জানা জরুরি।
হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম জানিয়েছেন, ত্বকের গোটাগুলোর ধরন ও লক্ষণ বুঝতে পারলে অপ্রয়োজনীয় ভয় এড়ানো যায় এবং প্রয়োজন হলে সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব।
ব্রণ
বয়ঃসন্ধিকাল থেকেই সাধারণত ব্রণের সমস্যা শুরু হয়। হরমোনের পরিবর্তনের পাশাপাশি জীবাণুর সংক্রমণও এর অন্যতম কারণ। অনেকের ক্ষেত্রে ২০-২২ বছর বয়সের পরও ব্রণ হতে পারে।
ব্রণের গোটার মাঝখানে কালচে একটি মুখ দেখা যেতে পারে এবং হালকা ব্যথাও অনুভূত হতে পারে।
সিস্ট
সিস্ট যেকোনো বয়সেই হতে পারে এবং এর নির্দিষ্ট কোনো কারণ নেই। এটি মূলত তরলপূর্ণ একটি থলির মতো, তাই চাপ দিলে নরম অনুভূত হয়।
কোনো কোনো সিস্ট ধীরে ধীরে বড় হয়, আবার অনেক ক্ষেত্রে একই আকারে দীর্ঘদিন থাকে। সংক্রমণ না হলে বা দৈনন্দিন জীবনে সমস্যা সৃষ্টি না করলে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না।
কিছু সিস্টের মুখ দিয়ে সাদাটে, ক্রিমের মতো পদার্থ বের হতে পারে। এটি পুঁজ নয়, তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সংক্রমণ হলে সেখানে ব্যথা, লালচে ভাব এবং পুঁজ হতে পারে।
ফোড়া
ত্বকে জীবাণুর সংক্রমণের কারণে ফোড়া হয়। গরম ও আর্দ্র আবহাওয়ায় অতিরিক্ত ঘাম ও ধুলাবালির কারণে এ সমস্যা বেশি দেখা যায়।
ফোড়ার ভেতরে পুঁজ জমে যাওয়ায় তীব্র ব্যথা হয়। অনেক সময় সুই খোঁচানোর মতো যন্ত্রণা অনুভূত হয় এবং আক্রান্ত স্থান লালচে হয়ে ওঠে।
টিউমারজাতীয় গোটা
কিছু ক্ষেত্রে ত্বক বা ত্বকের নিচে টিউমারজাতীয় গোটা তৈরি হতে পারে। এগুলো সাধারণত শক্ত হয় এবং সহজে নাড়ানো যায় না। অনেক সময় দ্রুত আকারও বাড়তে পারে, তাই এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তবে সব টিউমারই বিপজ্জনক নয়। চর্বিজাতীয় কোষ দিয়ে তৈরি লাইপোমা একটি নিরীহ টিউমার, যা দীর্ঘদিন একই অবস্থায় থাকতে পারে। এটি কোনো সমস্যা সৃষ্টি না করলে অপসারণের প্রয়োজন হয় না।
কী করবেন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।