সকল মেনু

সবশেষ
আপডেট

তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি রাজধানীতে পৌঁছান।

ঢাকায় পৌঁছেই তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফর উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে।’

যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার প্রকাশিত একটি ছবিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও সার্জিও গরকে একসঙ্গে দেখা যায়।

সফরসূচি অনুযায়ী, সার্জিও গর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এরপর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সফরকালে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

 

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন