সকল মেনু

সেনা কর্মকর্তা নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতির খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট নির্জনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে যৌথ বাহিনী এক ডাকাতকে ধরে ফেললে অন্য ডাকাতরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে লেফটেন্যান্ট নির্জনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×