ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন যে ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ এককভাবে শুধু ইরানই করবে এবং এই কাজে অন্য কোনো দেশকে অংশ নিতে দেওয়া হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর একটি মন্তব্যের জবাবে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।
ম্যাক্রোঁ বলেছিলেন যে সমুদ্রপথ নিরাপদ রাখতে তারা অংশীদারদের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত ২৮ জুন ওমানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে গারিবাবাদি এই প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
অন্য এক প্রসঙ্গে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছে ইরান। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, কাজেম গারিবাবাদি স্পষ্ট করেছেন যে এ সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো বৈঠকের সূচি নির্ধারিত নেই। তবে কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও যোগাযোগ যথারীতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সুরক্ষার প্রশ্নে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।