রোববার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন এবং হয়তো আর ফিরবেন না।
এই গুঞ্জনের মধ্যে দেশের ক্রিকেট স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে—নিরাপত্তা ইস্যুতে ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না, এছাড়া বোর্ডের একাধিক পরিচালককে নিয়ে চাপ ও বিতর্ক চলছে। গত ২৫ জানুয়ারি গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে তিনি দেশ ছেড়েছেন বলে খবর ছড়ায়। কয়েকটি সংবাদমাধ্যমে এমন দাবি করা হয় যে, বিমানবন্দর সূত্রের বরাতে তিনি রিটার্ন টিকিটও কাটেননি এবং জাতীয় নির্বাচনের পর ফিরতে পারেন।
এমনকি তিনি নিজে এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, তিনি দেশেই আছেন—কিন্তু সেই বক্তব্যের এক ঘণ্টার মধ্যেই বিপরীত খবর প্রকাশ পায়।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুল আজ (২৬ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ মিরপুরের বিসিবি কার্যালয়ে হাজির হন। এসে তিনি স্পষ্ট করে দেন যে, তিনি দেশেই আছেন এবং কোথাও যাননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।