সকল মেনু

মাদারগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা ফকির ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে নিজের গরুর জন্য বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদ দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছিল। পরে আইনি ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বৃদ্ধ কৃষকের এমন আকস্মিক ও অবুঝ মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×