সকল মেনু

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে আইনি সেবার ঘোষণা আইনজীবীর

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে এক দারুণ উদ্দীপনা ও ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে আর্জেন্টিনা দলের সমর্থকদের জন্য বিনামূল্যে সব ধরনের আইনি পরামর্শ ও সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই আইনজীবী জানান, আর্জেন্টাইন সমর্থকদের জন্য যেকোনো ধরনের আইনি পরামর্শ ও সার্ভিস সম্পূর্ণ ফ্রি থাকবে।

এই অভিনব উদ্যোগের বিষয়ে শিপ্ত বড়ুয়া জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি গভীর ভালোবাসা এবং সমর্থকদের প্রতি ভালোলাগা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই সুবিধার আওতায় আর্জেন্টিনা দলের যেকোনো সমর্থক প্রয়োজন অনুযায়ী আইনি পরামর্শ নেওয়ার পাশাপাশি বিভিন্ন আইনি বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।

এদিকে আইনজীবীর এমন ঘোষণা স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই উদ্যোগকে চমৎকার ও ব্যতিক্রমী বলে প্রশংসা করছেন। ফুটবলের এই উন্মাদনার সময়ে এমন ঘোষণা আর্জেন্টাইন সমর্থকদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ জোগাচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×