নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৮ বছর বয়সী এক আবাসিক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন ওসমানীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি রাতে জানাজানি হয়।
গ্রেপ্তারকৃত মাওলানা বেলাল ফতুল্লার লামাপাড়া এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন ‘জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসা’র প্রধান শিক্ষক এবং ওই এলাকার মৃত ওসমান গণির ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষিকা উল্লেখ করেন, প্রায় দুই মাস আগে তিনি ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষিকা হিসেবে যোগদান করেন। এরপর থেকেই প্রধান শিক্ষক মাওলানা বেলাল তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে মাওলানা বেলাল ওই শিক্ষিকার কক্ষে প্রবেশ করেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিক্ষিকা চিৎকার শুরু করলে অভিযুক্ত শিক্ষক রুম থেকে পালিয়ে যান।
এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“ভুক্তভোগী শিক্ষিকার মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরেই তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।