সকল মেনু

গাজীপুরে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান

গাজীপুর জেলার অসচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ৮০ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর (বার অ্যাট ল) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সেবাগ্রহীতা নারীদের পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই সেলাই মেশিনগুলো পাওয়ার মাধ্যমে দুস্থ নারীরা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন এবং তাদের পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×