জনস্বার্থে সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় ও সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ এপ্রিল বিকেল ৩টায় শহরের মোক্তারপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক কমিটির প্রধান, দৈনিক আজকের বসুন্ধরার ব্যুরো চীফ ও দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম তালুকদার। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন দৈনিক বাংলার দর্পণের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও প্রভাষক সাংবাদিক সুমন আহমেদ।
সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মানিক মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সিএনএ ব্যুরো চীফ, ওবায়দুল ইসলাম সাগর দৈনিক মাতৃজগৎ এবং হাবীবুর রহমান সিএনএ।
সভায় অন্যান্যদের মধ্যে জোরালো বক্তব্য ও সুচিন্তিত মতামত তুলে ধরেন মোঃ ইকবাল কবির জেলা প্রতিনিধি দৈনিক স্বাধীন বার্তা, নূর উদ্দিন মন্ডল দুলাল সিনিয়র সাংবাদিক দৈনিক সংলাপ, নূরে আলম সম্পাদক সময়ের সাথে প্রতিদিন, কাউসার তালুকদার সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখা, শেখ আসাদুজ্জামান মাসুদ দৈনিক আমার বার্তা মদন, রবিকুল ইসলাম মিথুন আজমী দৈনিক খবরপত্র পূর্বধলা, মুজিবুর রহমান দৈনিক জয়সাগর এবং নাজিম উদ্দিন দৈনিক আজকের বসুন্ধরা।
উল্লেখ্য যে, গত ১৩ এপ্রিল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ২৬ সদস্যবিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। সভায় নতুন কমিটির সকল সদস্যের পরিচয় পর্ব সম্পন্ন হয় এবং অতি দ্রুত একটি শক্তিশালী পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তারা অঙ্গীকার করেন যে, গভর্নমেন্ট রেজিস্টার্ড এই ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনটি দেশব্যাপী সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। নেত্রকোণা জেলা শাখা আগামী দিনগুলোতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যা ও উন্নয়নের খবর তুলে ধরতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।