সকল মেনু

মাদকাসক্ত স্বামীকে নিরাময় কেন্দ্রে পাঠানোয় স্ত্রীর বিরুদ্ধে মামলা, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত স্বামীকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর ঘটনায় স্ত্রী ও শালকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাপড় ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন মামুন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোছাঃ মিনারা পারভীন। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দিনাজপুর অনলাইন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিনারা পারভীন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরকীয়ায় জড়িত। এ কারণে তিনি তাকে বারবার শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। তিনি বলেন, স্বামীর এমন আচরণে অতিষ্ঠ হয়ে একাধিকবার সংশোধনের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। মিনারা পারভীন আরও জানান, বড় মেয়ে আনিকার সঙ্গে পরামর্শ করে স্বামীকে মাদকাসক্তি ও পরকীয়া থেকে মুক্ত করার জন্য রংপুরের শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, “আমি শুধু স্বামীকে ভালো করার চেষ্টা করেছি, যাতে আমার সন্তানরা পিতৃস্নেহে বড় হতে পারে।” তিনি অভিযোগ করেন, গাড়িতে তোলার সময় তার স্বামী ও মেয়ের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে গাড়িতে ধাক্কা লাগে।

সংবাদ সম্মেলনে মিনারা পারভীন বলেন, তার ভাইসহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×