সকল মেনু

ভয়াবহ আগুনে খাগড়াছড়িতে ৩৫ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে।

স্থানীয়দের ভাষ্য অনুসারে, বাজারের কাপড়ের গলিতে অবস্থিত একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, “আগুনে ৩৫টি দোকান পুড়েছে। ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।” স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টি বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×