সকল মেনু

ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে পড়ে গেছে, বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বাসে থাকা অনেক যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী সৌহার্দ পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীর গভীর জলে পড়ে তলিয়ে যায়।

সৌহার্দ পরিবহনের কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটিতে ৫০ থেকে ৫২ জন যাত্রী ছিলেন। ফেরিঘাটে পৌঁছানোর পর ১০-১২ জন যাত্রী বাস থেকে নেমে যান। বাকি যাত্রীদের নিয়ে বাসটি ঢালু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ফেরিতে উঠছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সোজা নদীতে পড়ে যায়। বাসের অধিকাংশ যাত্রী ঈদের ছুটি শেষে পরিবারের সঙ্গে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন।

দুর্ঘটনার পরপরই গোয়ালন্দ ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, দৌলতদিয়া নৌ পুলিশ এবং স্থানীয় জনগণ ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

উদ্ধার অভিযান এখনও চলছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×