সকল মেনু

সত্যের পথে অবিচল- লোহাগাড়ার সৎ ও সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম

সত্যের পথে হাঁটা কখনোই সহজ নয়। আর যদি সেই পথটি হয় সাংবাদিকতার পথ, তবে চ্যালেঞ্জ আরও কঠিন। তবুও কিছু মানুষ আছেন, যারা ভয়, বাধা আর প্রলোভনের ঊর্ধ্বে উঠে শুধু মানুষের কথাই বলেন। লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি তরুণ ও সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম তাদেরই একজন। যার সততা, সাহস ও পেশাদারিত্ব আজ স্থানীয় সাংবাদিকতার এক উজ্জ্বল উদাহরণ।

অভিযোগের পাহাড় ভেদ করে সত্য তুলে ধরার অঙ্গীকারবদ্ধ সে। তাই সহকর্মীরা বলেন, “ঝুঁকি আছে জেনেও যে সাহসে সে মাঠে নামে, সেটা অনেক অভিজ্ঞ সাংবাদিকের মধ্যেও দেখা যায় না।” সত্য প্রকাশের কারণে সাইফুল ইসলামকে বিভিন্নসময় ব্যক্তি আক্রমণ, হুমকি, অপপ্রচারসহ নানা চাপের মুখে পড়তে হয়েছে। কিন্তু দমে যাননি তিনি। বরং এসব পরিস্থিতি তাকে আরও শক্ত করেছে।

তিনি বলেন, “আমার কলম বিক্রির জন্য নয়। মানুষ যদি আমাকে বিশ্বাস করে, তবে সেই বিশ্বাস রক্ষা করাই আমার প্রথম দায়িত্ব।”

উল্লেখ্য যে, লোহাগাড়ার সাধারণ মানুষের সমস্যা, অসহায়দের গল্প, যুবসমাজের স্বপ্ন আর ব্যর্থতা—সব বিষয়েই তার রিপোর্টিংয়ে থাকে মানবিকতার ছোঁয়া। বিশেষ করে মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক বৈষম্যের বিষয়ে তিনি সবচেয়ে বেশি সচেতন।

দুর্দশাগ্রস্ত পরিবারকে নিয়ে তার বহু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার কারণে সামাজিক সংগঠনগুলো সহায়তায় এগিয়ে আসায় বহু মানুষের জীবন বদলে গেছে,এমন ঘটনাও রয়েছে। প্রলোভন, লোভ বা ব্যক্তিগত সুবিধার প্রস্তাব—এসবের মুখোমুখি হননি, এমন নয়। কিন্তু তিনি নিজের নীতিতে অটল।

তার সহকর্মীরা জানান, “সে কখনো কারও প্রতি পক্ষপাত দেখায় না। সত্য যেদিকে, সাইফুল সেদিকেই।” বস্তুত পক্ষে, তরুণ সাংবাদিকরা তাকে রোল মডেল মনে করেন। মাঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, প্রশাসনের কাছে তথ্যের স্বচ্ছতা দাবি করা,সব ক্ষেত্রেই তিনি পেশাদারিত্বের অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
একজন শিক্ষক প্রতিবেদককে বলেন, ” সাইফুল ইসলাম শুধু একজন সাংবাদিক নন,লোহাগাড়ার কণ্ঠস্বর।”

বর্তমান সময়ে যখন সাংবাদিকতা নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন সাইফুল ইসলামের মতো মানুষ সত্যিই এক আলোকবর্তিকা। তার প্রতিবেদনে যেমন থাকে দৃঢ়তা ও তথ্যের যথার্থতা, তেমনি থাকে মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।

তাইতো লোহাগাড়ার সাধারণ মানুষ মনে করে, “সাইফুল ইসলাম আমাদের গর্ব। তিনি সত্য প্রকাশের সৈনিক, মানুষের অধিকার রক্ষার অগ্রভাগের যোদ্ধা।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×