সকল মেনু

নেত্রকোণা নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের নতুন এপিপি হুমায়ুন কবির জনি

প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির জনিকে নেত্রকোণা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবী এখন থেকে ট্রাইব্যুনালে তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

নবনিযুক্ত এপিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির জনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান এবং সিনিয়র অ্যাডভোকেট মরহুম নুরুল ইসলাম ভূঁইয়ার কনিষ্ঠ পুত্র। পেশাজীবনে তিনি দক্ষতা ও সততার জন্য সুপরিচিত।

সংশ্লিষ্টরা মনে করছেন—এই নিয়োগ তাঁর দীর্ঘদিনের আইনি মেধা ও কর্মদক্ষতার যথার্থ স্বীকৃতি। পাশাপাশি ট্রাইব্যুনালের বিচারসেবা আরও গতিশীল ও মানসম্মত হবে বলেও আশা প্রকাশ করেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×