সকল মেনু

কেন্দুয়ায় কৃষিজমির মাটি ব্যবহার: ৪ অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নেত্রকোণার কেন্দুয়ায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরির অভিযোগে চারটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি পৃথক মামলায় মোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

​মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নের মেসার্স টি আইবি ব্রিকস, এ এন ব্রিকস, এএসটি ব্রিকস এবং মেসার্স সানি ব্রিকসে এই অভিযান পরিচালিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. রিফাতুল ইসলামের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
​পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মাহবুবুল ইসলাম ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত ২০১৯)’-এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে প্রসিকিউশন দাখিল করলে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।

​অভিযোগ গঠন ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উল্লেখিত আইনের ১৫(১) ধারা অনুসারে ৪টি ইটভাটাকে ৪টি পৃথক মামলায় মোট ৪,০০,০০০ টাকা (চার লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায়পূর্বক সরকারি কোষাগারে জমাদান করা হয়।

​সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈম-উল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন যে, পরিবেশের ছাড়পত্র ব্যতীত এবং কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে জনস্বার্থে এমন মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযান চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ কেন্দুয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×