নিখোঁজ হওয়া ব্যক্তির পরিচয়:
নাম: সজিব ফরাজী। বাবার নাম: চানমিয়া ফরাজী। দাদার নাম: মতলেপ ফরাজী।
স্থায়ী ঠিকানা: পান পট্টি, গলাচিপা, পটুয়াখালী।
নিখোঁজের তারিখ: ২৩ নভেম্বর ২০২৫ তারিখের পর।
বিবরণ:
সজিব ফরাজী গত ২৩-১১-২০২৫ তারিখে পটুয়াখালীর রাঙ্গাবালী চর মোন্তাজ থেকে একটি ফিশিং বোটে করে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যান। সাগরে ৬ দিন থাকার পর বোটটি কুয়াকাটার মহিপুর ঘাটে ফিরে আসে এবং মাছ বিক্রি করা হয়। এরপর বোটে থাকা অন্য সকলে বাড়ি চলে গেলেও সজিব ফরাজী বোট দেখাশোনার জন্য মহিপুর ঘাটেই ছিলেন। এক দিন পরে তিনি মহিপুর ঘাট থেকে নিখোঁজ হয়ে যান।
নিখোঁজের সময় তার কাছে কোনো ফোন বা টাকা ছিল না, শুধু জামা-কাপড় ছিল। তার পরিবার জানিয়েছে, সজিব ফরাজী সরল-সোজা প্রকৃতির। তার পরিবার এখনও তার কোনো খোঁজ পায়নি।
যোগাযোগের জন্য অনুরোধ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি সজিব ফরাজীর সন্ধান পেয়ে থাকেন বা তার কোনো খোঁজ দিতে পারেন, তবে দ্রুত নিচের নম্বরে তার পরিবারকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে: যোগাযোগের নম্বর: ০১৭৩৯০২০৬৬৫
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।