সকল মেনু

মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট

রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার কালশী বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই প্রথমে পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনসহ আশেপাশের আরও কয়েকটি ইউনিট এসে অভিযানে যোগ দেয়।

বর্তমানে মোট ১৫টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে তীব্র পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের কিছুটা বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×