রাজধানীর কদমতলীতে মায়ের ওপর অভিমান করে সাবিকুন নাহার (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২০ মে) বিকেলে দনিয়া নাসির উদ্দীন সড়ক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাবিকুন নাহার রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম খলিলুর রহমান। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, সাবিকুন নাহার প্রতিদিনের মতো বুধবারও স্কুলে গিয়েছিল। তবে অন্য দিনের তুলনায় এদিন সে কিছুটা নির্ধারিত সময়ের আগেই বাসায় ফিরে আসে। জলদি বাসায় ফেরার কারণে তার মা তাকে কিছুটা বকাবকি করেন। এতেই মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
পুলিশ জানিয়েছে, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।