সকল মেনু

বনানীতে সিসা বারে পুলিশ অভিযান

রাজধানীর বনানীতে ১১ নম্বর রোডের একটি ভবনের নয়তলায় অবস্থিত সিসা বারে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে বনানী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

বনানী থানার ওসি গণমাধ্যমকে জানান, অভিযানের ঘটনা সত্য। পুলিশ সেখানে অভিযান চালালেও কোনো সিসা পাওয়া যায়নি। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বনানী এলাকায় এখনও কয়েকটি অননুমোদিত সিসা সেবনের স্থান চালু রয়েছে, যেগুলোর কোনো সরকারি অনুমোদন নেই।

প্রসঙ্গত, গত ৩ মার্চ হাইকোর্ট গুলশান ও বনানী এলাকার অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়নের কথা বলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×