আজ সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমআরটিসিএল) বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭:০০ হতে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।
এদিকে, ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফোটানো থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কার্যক্রম বায়ুদূষণ, শব্দদূষণ, অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং পাখি-প্রাণীর মৃত্যু ঘটায়। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে এগুলো পরিহার করতে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, আজ রাত ১২টা পেরোলেই শুরু হবে নতুন বছর ২০২৬। এ উপলক্ষে বিশ্বজুড়ে উৎসবের আমেজ থাকলেও বাংলাদেশে পরিবেশ সচেতনতা ও নিরাপত্তার কারণে সংযমী উদযাপনের তাগিদ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।