সকল মেনু

মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, নৃশংসভাবে কুপিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই ঘটনার পর থেকেই গৃহকর্মী পলাতক থাকায় পুলিশ তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছে। সোমবার (৮ ডিসেম্বর) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন এই মর্মান্তিক ঘটনাটি নিশ্চিত করেন।

নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।

সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, শাহজাহান রোডের ওই বাসার ৭ তলায় মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বলেন, “প্রাথমিক আলামত এবং ঘটনাস্থলের পরিস্থিতি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, গৃহকর্মীই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছে।”

সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ওই বাসায় পৌঁছায় এবং মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। এই জোড়া খুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পলাতক গৃহকর্মীকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে এবং দ্রুততম সময়ে ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×