সকল মেনু

ক্লিন ঢাকা–গ্রিন ঢাকা গড়াই জামায়াতের লক্ষ্য: সৈয়দ জয়নুল আবেদীন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ নিধন না করে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। সোমবার (২২ জুন) জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, বৃক্ষ শুধু একটি সাধারণ গাছ নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য ও সুরক্ষায় গাছ অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা তথা ক্লিন ঢাকা–গ্রিন ঢাকা গড়ে তোলাই জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদমতলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য ও শ্যামপুর জোনের সহকারী পরিচালক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জাকির হোসাইন, জুনাইদ আহমেদ, মো. কবিরুল ইসলাম, আসাদুল্লাহ শেখ, আশরাফুল আলম সুমন এবং মো. ইব্রাহিম খলিলুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×