সকল মেনু

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করা এবং সংস্কার বাস্তবায়নের যে ওয়াদা বিএনপি করেছিল, তা ভঙ্গ করেছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, “এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি কখনো ভালো হয় না। আমরা গণআন্দোলন গড়ে তুলে শ্রমিকদের অধিকারসহ সব সংস্কার বাস্তবায়নে বিএনপিকে বাধ্য করব।”

তিনি বলেন, “এ দেশের ইতিহাসে বারবার দেখা গেছে, শ্রমিকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭ সালের স্বাধীনতার লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এ দেশের সব গণঅভ্যুত্থানে—এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও যারা জীবন দিয়েছেন, তাদের অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ।”

নাহিদ ইসলাম আরও বলেন, “নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ভর করে ক্ষমতায় বসেছে। কিন্তু মাত্র এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এটি একটি গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×