সকল মেনু

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় জোট জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ফল অনুসারে সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৪ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকায় বিক্ষোভ-সমাবেশ করবে জোটটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি অভিযোগ করে বলেন, “সংস্কারের নামে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চাইছে। বর্তমান সরকার শেখ হাসিনার আমলের মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।”

হামিদুর রহমান আরও বলেন, “আজকের বৈঠকে ১১ দলের সিদ্ধান্ত হয়েছে যে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আগামী শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”

এছাড়া, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×