সকল মেনু

এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ সড়ক দুর্ঘটনায় আহত

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ড. আতিকুর রহমান মুজাহিদ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায়।পুলিশ সূত্র জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

এতে ড. আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

কাউনিয়া থানার ওসি নজমুল হক দুর্ঘটনায় এমপির আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×