ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা নির্বাচনি তহবিলে জমা হওয়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ ঘোষণা করেন তিনি।
তাসনিম জারা লেখেন, “আমাদের নির্বাচনি তহবিলে আপনারা যে অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পর যারা অনুদান ফেরত চান, তারা নিঃসংকোচে নিম্নোক্ত ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিতে পারেন।”
তিনি জানান, ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া হয়ে থাকলে এই ফর্ম পূরণ করুন: https://forms.gle/9a3H74yrLFFeJoFw8 যারা সরাসরি ক্যাশে ব্যাংকে জমা দিয়েছেন এবং ডিপোজিট স্লিপ হারিয়ে ফেলেছেন বা না থাকলেও, তারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।
বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া হয়ে থাকলে এই ফর্ম পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ, ২০২৬।
তাসনিম জারা আরও লেখেন, “আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।” প্রসঙ্গত, ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাসনিম জারা পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।