সকল মেনু

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল

জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালনকারী ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করেছে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে টানা দ্বিতীয় দিনের মতো ওই মোড়ে অবস্থান নেন সংগঠনের নেতা-কর্মীরা। বিকাল প্রায় ৪টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সংগঠনের সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। আরেক পোস্টে দাবি করা হয়েছে, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে বুট দিয়ে পেটানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুক্রবারের মধ্যেই জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×