আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা জেলার বিভিন্ন সংসদীয় আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিনব্যাপী নেত্রকোণা-১ ২ ও ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে এসব কর্মসূচি পালিত হয়।
নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনে গণসংযোগ: মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোণা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগ শেষে নেতৃবৃন্দ প্রার্থীর নিজ বাসভবনে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা তাঁতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন সাধারণ সম্পাদক ফারুক মীর সোহেল কেন্দুয়া উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আঃ রহমান এবং সদস্য সচিব আজহারুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেত্রকোণা-১ কলমাকান্দা-দুর্গাপুর আসনে প্রচারণা: দুপুরে নেত্রকোণা-১ আসনের কলমাকান্দা বাজারে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ সময় জেলা ও উপজেলা তাঁতীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেত্রকোণা-২ সদর-বারহাট্টা আসনে সৌজন্য সাক্ষাৎ: সকালে ১৫৮ নেত্রকোণা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হকের বাসভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে শহরের বিভিন্ন স্থানে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। প্রচারণায় অংশ নেওয়া নেত্রকোণা জেলা তাঁতীদলের সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক শরীফ সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহাঙ্গীর সি. সহ-সভাপতি আবদুল আজিজ তালুকদার সহ-সভাপতি সুব্রত পাল শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল কবির এবং দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক।
প্রচারণা চলাকালীন নেতৃবৃন্দ বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তাঁতীদল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। দেশ গড়ার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।