সকল মেনু

যাদের জনসম্পৃক্ততা নেই তারা কিভাবে নিশ্চিত জয়ের কথা বলছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১৯৭৭ সাল থেকে তিনি এই এলাকায় নির্বাচন করে আসছেন। নির্বাচনের আগে কখনোই নিশ্চিতভাবে বলতে পারেননি যে তিনি জয়ী হবেন। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও এখনো তিনি নিশ্চিত জয়ের কথা বলতে পারেন না।

অথচ যারা কখনো নির্বাচন করেননি, এলাকায় জনসম্পৃক্ততা নেই, পরিচিতি নেই এবং উন্নয়ন কর্মকাণ্ডে কখনো জড়িত ছিলেন না—তারা কীভাবে নিশ্চিত জয়ের দাবি করেন!সোমবার (২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেলে তিনি শাহজাহানপুর ইনকাম ট্যাক্স কলোনি ও আশপাশের মার্কেট এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করবেন।

মির্জা আব্বাস আরও বলেন, যাদের জয়ের কোনো সম্ভাবনা নেই, তারা নাকি জিতেই আছেন। এতে তিনি সন্দিহান। তার মতে, তারা নির্বাচনে কারচুপি করার পরিকল্পনা করছেন অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করছেন। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নারীদের নিয়ে করা বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, তিনি এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। তিনি অভিজ্ঞ ও বিজ্ঞ ব্যক্তি। মূলত তিনি জাসদ করতেন। তিনিসহ সিনিয়র তিনজন অন্য দল থেকে জামায়াতে এসেছেন। জামায়াতে এসে তারা এমন ভাব দেখান যে, কিছু না বললে মানুষ বুঝবে না তারা জামায়াত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার সাহস পান।

তিনি আরও বলেন, তারা দাবি করছেন যে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়া যায়—এটা তিনি জানতেন না।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×