সকল মেনু

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এই বাতিলের ঘোষণা দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানিয়েছেন, “আমি আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি।”

পেশায় চিকিৎসক ডা. তাসনিম জারার হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, তাঁর চাকরি থেকে বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তাঁর আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। আয়কর হিসেবে তিনি পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের প্রেক্ষাপটে দল থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাসনিম জারা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×