ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব খান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ভূপালী সরকার-এর নিকট তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা দলের প্রাথমিক এবং চূড়ান্ত মনোনয়ন তালিকায় অপরিবর্তিত থেকে এ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন। যশোরের অন্যান্য আসনে কয়েকটিতে প্রার্থী পরিবর্তন হলেও যশোর-৪ আসনে টিএস আইয়ুব খানের নামই অটুট রয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় এ নির্বাচনে বিএনপি সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
বিএনপি নেতাকর্মীরা আশাবাদী যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।