জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার এক দিনের মাথায় ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানান।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সালেহ উদ্দিন সিফাত জানান, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।