সকল মেনু

১৭ বছর পর গণতন্ত্র ফিরছে: মনোনয়নপত্র জমা দিয়ে উচ্ছ্বাসিত মুস্তাফিজুর রহমান দিপু

২৯ ডিসেম্বর রোজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সায়েমসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র জমার আগে মুড়াপাড়া শিল্পকলা একাডেমি মাঠ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা এতে অংশ নিয়ে দেশনেত্রীর সুস্থতা কামনা করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে মুস্তাফিজুর রহমান বলেন, “আজ সবার জন্য একটি আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যাবে।”

তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”

পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। নেতাকর্মীদের মাঝে মনোনয়ন জমাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×