সকল মেনু

তীব্র শীতে দুঃস্থদের পাশে জামায়াতে ইসলামী, মাদারগঞ্জে কম্বল বিতরণ

তীব্র শীত যখন গ্রামীণ জনপদের অসহায় ও ছিন্নমূল মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তখন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজারে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ পৌরসভা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ যুব জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর বাড্ডা পশ্চিম শাখার সভাপতি নাছির উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী। এছাড়াও পৌর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৪ নম্বর ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এই শীতবস্ত্র বিতরণ কেবল একটি দানমূলক কার্যক্রম নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। তীব্র শীতের মধ্যে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×