আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ।
সংগঠনটি স্পষ্টভাবে বলেছে, খুনিকে জীবিত গ্রেফতার করা হোক—কোনো বন্দুকযুদ্ধের নাটক দেখতে চায় না তারা। রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।
এর আগে সংগঠনটি খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিকে, ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওসমান হাদিকে গুলি করা শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।